পুবের কলম ওয়েবডেস্কঃ বেপরয়া গতির বলি অন্তঃসত্বা এক বধূ, জখম আরও দু’ই মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। রবিবার সকালে নদিয়ার শান্তিপুরে লরির ধাক্কায় গুরুতর জখম তিন মহিলার।তাদের মধ্যে ছিলেন এক অন্তঃসত্বা।ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।লরিচালকের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, সকাল ৬ টা নাগাদ শান্তিপুর শহরের শেষ প্রান্তে ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে কালনা ঘাট রোড ধরে হাঁটছিলেন তিন মহিলা। হঠাৎ করেই দ্রুত গতিতে আসা এক লড়ি তাদের ধাক্কা মারে।তারপর পাশের রাস্তায় ছিটিয়ে পড়েন তারা।
আরও পড়ুন:
আহত তিন মহিলার নাম সরস্বতী সর্দার, সুদীপা মণ্ডল এবং হারানি মণ্ডল।সুদীপা নামে ওই মহিলাটি অন্তঃসত্বা ছিল বলে দাবি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অন্য দিকে, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা সরস্বতী ও হারানিকে।তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু দুই মহিলারই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর। এক জনকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। তারপর ওই অন্তঃসত্বা মহিলাটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।ঘাতক চালকের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করেন তারা।
আরও পড়ুন: