পুবের কলম, ওয়েবডেস্ক: রেলের নতুন নিয়মে যাত্রীদের স্বস্তির খবর। এবার থেকে কাউন্টারে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে অনলাইনে। রাজ্যসভায় রেলের নতুন নিয়মের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাউন্টার থেকে কেনা টিকিট আইআরসিটিসি ওয়েবসাইট বা অনুসন্ধান নম্বর ১৩৯-এর মাধ্যমে অনলাইনে বাতিল করা যাবে।
তবে টাকা ফেরত পেতে গেলে অবশ্যই যেতে হবে রেলের রিজার্ভেশন কেন্দ্রে।আরও পড়ুন:
আরও পড়ুন: লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, চলছে উদ্ধারকাজ
আরও পড়ুন:
বিজেপি সাংসদ মেধা বিষ্ণু কুলকার্নি প্রশ্ন তুলেছিলেন, ট্রেন ছাড়ার আগে টিকিট বাতিলের জন্য স্টেশনে যাওয়ার দরকার আছে কিনা। রাজ্যসভায় এই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন রেলমন্ত্রী। তিনি বলেন, "রেলের যাত্রী বিধি ২০১৫-তে নির্ধারিত সময়সীমা অনুযায়ী পিআরএস কাউন্টার থেকে নেওয়া ওয়েটিং টিকিট ফেরত দিলে টিকিট বাতিল করা যাবে।
" তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট অথবা ১৩৯-এর মাধ্যমে অনলাইনেও পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করা যেতে পারে।" কিন্তু টিকিটের দাম ফেরত পেতে হলে অবশ্যই রিজার্ভেশন কাউন্টারের মূল পিআরএস কাউন্টারে বাতিল টিকিটের কপি নিয়ে যেতে হবে।আরও পড়ুন:
অনেক সময়ই যাত্রীদের শেষ মুহূর্তে টিকিট বাতিল করতে হয়। কিন্তু সে সময় রিজার্ভেশন কাউন্টারে যাওয়া সম্ভব হয়ে ওঠে। ফলে টিকিট বাতিল করা যায় না। সেই সমস্যা থেকে যাত্রীরা এবার নিস্তার পাবেন বলে মনে করা হচ্ছে।