২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘রেল নিয়ে রাজনীতি নয়,’  হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

আইভি আদক, হাওড়া:  বুধবার বিকেলে হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত পথ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন।

এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী বৈষ্ণব জানান,  মেট্রোর কাজ খতিয়ে দেখার সাথে সাথে মেট্রো  রেলের ইঞ্জিনিয়ার সহ মেট্রোর আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়াও এদিন তিনি বলেন,  ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের পর থেকে রেলের সার্বিক উন্নতি যা হয়েছে,  সেদিকগুলো ভাবা বা আলোচনায় আসা উচিত। দয়া করে রাজনীতি করবেন না।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

'রেল নিয়ে রাজনীতি নয়,'  হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

রাজ্য সরকারকে উদ্দেশ্য করে বলেন, রেলের কাজ সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় কাজ যাতে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় সেদিকে নজর দিন এবং আইন শৃঙ্খলার বিষয়টা গুরুত্ব সহকারে নজর রাখুন। তিনি আরও বলেন, বাংলার জন্য ভারত সরকার রেলের বাজেটের ১১ হাজার ৯০০ কোটি টাকার মতো দেওয়া হয়েছে। কিন্তু ২০১৪ সালে এর বরাদ্দ ছিল অনেক কম। এই মুহূর্তে রেল দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। সেইজন্য রেলকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমাদের নিশ্চিত হওয়া উচিত রেলের উন্নয়নের সকলেই কাজ করছে। এর ফলে মানুষের সুবিধা হচ্ছে। সেই কারণে রাজ্য সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষার, জমি অধিগ্রহণের, প্রজেক্ট শুরু করার আগে সব রকমভাবে সহায়তা যাতে করা হয় সেই ব্যাপারে অনুরোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে রেলের উন্নয়নের  মতো বাংলাতেও উন্নয়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন: মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার

২০১৪ সালের আগে ১ হাজার ৫০০ এর মতো এলএইচবি কোচ তৈরি করা হত। আজ প্রায় ৬ হাজার কোচ তৈরি করা হয়। কেউ যদি রেলকে নিয়ে রাজনীতি করে তাহলে আমার অনুরোধ তা বন্ধ করতে।

সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘রেল নিয়ে রাজনীতি নয়,’  হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার