পুবের কলম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। মাঝ রাতেই আহমেদাবাদের ইউ এন মেহতা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। প্রসঙ্গত, গত জুন মাসে ১০০ বছরে পা দিয়েছেন মোদির মা।
আরও পড়ুন:
যে হাসপাতালে হীরাবেনকে ভর্তি করা হয়েছে সেই ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে জানানো হয়েছে তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
আরও পড়ুন:
তবে প্রধানমন্ত্রীর মায়ের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। গুজরাতের দুই বিজেপি বিধায়ক দর্শনাবেন ভাগেলা এবং কৌশিক জৈন হাসপাতালে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই।
আরও পড়ুন:
বিস্তারিত আসছে