পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলামি আমিরাত অফ আফগানিস্তানের বিরুদ্ধে আরোপিত নানা ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন তালিবানের নীতি-নৈতিকতা বিষয়ক মন্ত্রী খালিদ হানাফি। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুত আফগানিস্তান। তবে যদি তাদের প্রস্তাবগুলো ইসলামের বিরুদ্ধে হয়, তবে সেগুলো গ্রহণযোগ্য হবে না। আফগানিস্তানের গজনি প্রদেশ পরিদর্শনের সময় খালিদ হানাফি আরও বলেন, ‘আমরা আমাদের আইন বাস্তবায়নে শুধু আল্লাহ– রাসুল মুহাম্মদ, খুলাফায়ে রাশেদিন ও সাহাবিদের অনুসরণ করি। আমরা ইসলামের পরিপন্থী কোনও কিছু গ্রহণ করি না।
’ খালিদ হানাফি সরকারি কর্মচারীদেরকে শরিয়তের বিধান অনুযায়ী অফিসে তাদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রদেশ– জেলা এবং মন্ত্রকে থাকা সকল কর্মীর উপস্থিতি নিশ্চিত করা উচিত তাদের ইসলামি মূল্যবোধ ও বিধান অনুযায়ী। এ সময় তিনি আরও বলেন, ইসলামি আমিরাত ক্ষমতায় আসার পর আফগান নারীরা শতভাগ হিজাব পরিধান করছেন। এদিকে গজনির প্রাদেশিক গভর্নর মৌলভি মুহাম্মদ ইসহাক আখুrদজাদা ইসলামি আমিরাতের জনগণকে সম্মান করার জন্য দেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। ববা, যারা বিভিন্ন চেকপোস্টে দাঁড়িয়ে আছেন বা জেলা অফিসসহ অন্যান্য বিভাগে দায়িত্বরত, তাদের উচিত জনগণের সমস্যার সমাধান করা।ইসলাম বিরোধী প্রস্তাব মানতে নারাজ তালিবান
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ জুলাই ২০২২, ১৫:২৬
আরও খবর
লোকসভায় আসন বৃদ্ধি প্রস্তাব, ডিলিমিটেশন বিল নিয়ে তীব্র আপত্তি মমতার
কেরালার নাম বদলে ‘কেরলম’ করার প্রস্তাবে কেন্দ্রের সম্মতি
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা
ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা
অফিসে মহিলা সহকর্মীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী
অফিসে মহিলা সহকর্মীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেফতার বেসরকারি সংস্থার কর্মী
নিয়োগ ও পিএইচডিতে ওবিসি সংরক্ষণ মানা হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
নিয়োগ ও পিএইচডিতে ওবিসি সংরক্ষণ মানা হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ