পুবের কলম প্রতিবেদক: আগামী ১৯ নভেম্বর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী শহিদ তিতুমীরের আত্মোৎসর্গ দিবস উপলক্ষে নারকেলবেড়িয়া শহীদ তিতুমীর মিশনের উদ্যোগে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ থেকে ২৫ নভেম্বর ২০২৫ বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনের সূচনা হবে ঐদিন তিতুমীরের যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ায়। এই উপলক্ষে সোমবার বাদুড়িয়ার দক্ষিণ চাতরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও দেশকাল পত্রিকার সম্পাদক শ্যামল ঘোষ, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, সভাপতি সোভহান সরদার, সদস্য ডা. নুরুল আমিন, সংগঠনীর সভাপতি অমল কান্তি দত্ত, সম্পাদক প্রবীর কুমার রায়, আটঘরা সংহতি কেন্দ্রের সম্পাদক পলাশ বর্ধন, শিক্ষক ও সাংবাদিক এনামুল হক সহ মিশনের কর্মকর্তারা।
সভা মুখ্য তথা দেশকাল পত্রিকার সম্পাদক ও গ্রেটার দমদম হেরিটেজ প্রিজার্ভেশন সোসাইটি ও পিপলস গ্রীন সোসাইটির পক্ষে শ্যামল ঘোষ বলেন, পরাধীন ভারতের কৃষক বিদ্রোহের নায়ক তিতুমীরের আশ্চর্য সৃষ্টি বাঁশের কেল্লার স্মৃতি বহনকারী বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়ার শহীদ তিতুমীর মিশন ও রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের দাবি অনুযায়ী এই এলাকাকে হেরিটেজ ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিষয়ে জনমত সম্বলিত একটি গণস্বাক্ষর গ্রহণ শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর শুক্রবার বিকেল তিনটেয়। নারকেলবেড়িয়ায় বাঁশেরকেল্লার পূণ্যভূমিতে সকল তিতুমীরপ্রেমী ও নারকেলবেড়িয়ার ঐতিহ্য রক্ষাকামী সকল নাগরিককে ওইদিন যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা হয়েছে শহীদ তিতুমীর মিশনের কর্মকর্তাদের পক্ষ থেকে। এদিনের সভায় তিতুমীর মিশন কর্তৃক প্রকাশিত "বঙ্গবীর তিতুমীর" স্মারক গ্রন্থটি সংগঠনীর সম্পাদক প্রবীর কুমার রায়ের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনী প্রতিষ্ঠিত চাতরা আঞ্চলিক পাঠাগারে এই অমূল্য ঐতিহাসিক গ্রন্থটি রাখা হবে বলে জানান প্রবীর বাবু।বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনের কর্মসূচির সূচনা হবে শহীদ তিতুমীরের যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ায়
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৫:২৮
আরও খবর
নারকেলবেড়িয়ায় কারবালার জুলুসে নজর কাড়লো ভারতের জাতীয় পতাকাও
তিতুমীরের শাহাদাত দিবস পালিত হল নারকেলবেড়িয়ায়
উন্নতি ও বন্ধুত্বের বার্তা দিয়ে কলকাতায় ৭৩তম চিনা জাতীয় দিবস উদ্যাপন
এগিয়ে দ্রৌপদী মুর্মু, মোদীকে ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশন শুরু উত্তরের আদিবাসী মহল্লায়
কলকাতায় রেডরোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের নানা মুহূর্ত, লেন্স বন্দি পুবের কলম ডিজিটালের ক্যামেরায়
কলকাতায় রেডরোডে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের নানা মুহূর্ত, লেন্স বন্দি পুবের কলম ডিজিটালের ক্যামেরায়
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
চাপড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্স: ধূপগুড়ি ও বানারহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর