পুবের কলম,ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে প্রচণ্ড বৃষ্টিতে আন্ডারপাসের জমা জলেতে গাড়ি ডুবে প্রাণ হারালেন ২২ বছরের এক তরুণী ।বেঙ্গালুরুর একেবারে প্রাণকেন্দ্রে রবিবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় গলা পর্যন্ত পানি জমেছিল ওই আন্ডারপাসে। সেখান দিয়ে গাড়ি নিয়ে এগোতে গিয়েই এই বিপত্তি।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ছজন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য।
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে গাড়ি নিয়ে বেঙ্গালুরুতে ঘুরতে এসেছিলেন তারা। আন্ডারপাসে ঠিক কতটা জল জমেছে, বাইরে থেকে দেখে তা বুঝতে পারেননি চালক। তিনি সেখান দিয়েই গাড়ি এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু গাড়িটি পানিতে ডুবে যায়। ফলে আর তা এগিয়ে নিয়ে যেতে পারেননি চালক। গাড়ি আটকে গেছে দেখে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল এবং জরুরি পরিষেবার কর্মীদের। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় গাড়ি থেকে সবাইকেই উদ্ধার করা হয়।হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম ভানুরেখা। তিনি একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গাড়িতে আটকে পড়া অন্য যাত্রীদের চিকিৎসাও বিনামূল্যে করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি আটকে যাওয়ার পর ক্রমশ জলে ডুবে যাচ্ছিল। ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয়রা অনেকেই দূর থেকে শাড়ি, দড়ি ইত্যাদি ছুড়ে দিয়ে তাদের টেনে বাইরে আনার চেষ্টা করেছিলেন। যাত্রীদের মধ্যে দুজন সাঁতার কেটে বাইরে আসতে পেরেছিলেন। কিন্তু বাকিদের উদ্ধার করার চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। আরও আগে উদ্ধার করা গেলে হয়তো তরুণী প্রাণে বেঁচে যেতেন।
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মে ২০২৩, ০৮:৫১
আরও খবর
হায়দরাবাদ হিংসা: মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মহিলাসহ ১১
রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী
এসআইআর নথি নিয়ে চিন্তা, আতঙ্কে ভিনরাজ্যে অসুস্থ হয়ে মৃত্যু বাংলার শ্রমিকের
তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!
RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি 'শঙ্কর'-র মৃত্যু
RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি 'শঙ্কর'-র মৃত্যু
মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর
মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর
অশান্ত মণিপুরে স্কুলের সামনেই মহিলাকে খুন, ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি
অশান্ত মণিপুরে স্কুলের সামনেই মহিলাকে খুন, ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর