২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাঙ্গেরি ও সার্বিয়ায় নির্বাচনে পুতিনপন্থীদের জয়

পুবের কলম প্রতিবেদক : রবিবার রাতেই বিজয় মিছিলে ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে অরবান বলেন, ‘আমরা এত বড় একটি বিজয় জিতেছি যে আপনি সম্ভবত চাঁদ থেকে এবং অবশ্যই ব্রাসেলস থেকে এটি দেখতে পাচ্ছেন।’ প্রাথমিক ফলাফল দেখেই অরবানের রাজনৈতিক শত্রুদের আশা ভঙ্গ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাজধানী কিয়েভে রবিবারের প্রথম দিকে বক্তৃতায় ওরবানকে উদ্দেশ্য করে বলেন, ‘ইউরোপে কার্যত তিনি একমাত্র ব্যক্তি যিনি পুতিনকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন’ । রবিবার সকালে বুদাপেস্টে ভোট দেওয়ার পরে জেলেনস্কির মূল্যায়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অরবান গলায় শ্লেষ রেখে বলেন, ‘জেলেনস্কি তো আজ ভোট দিচ্ছেন না, ধন্যবাদ , অন্য কোন প্রশ্ন আছে?’ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকও পুতিনপন্থী। ২০১২ সাল থেকে তিনি সার্বিয়াকে শাসন করেছেন। তিনিও এই ভোটে জয়ী হতে চলেছেন। ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেন এই শর্তে ইউরোপিয়ন ইউনিয়নে যোগ দেবেন না। মনে করা হচ্ছিল যে সার্বিয়া ইউরোপীয় ব্লকের সদস্য হবে।কিন্তু এর আবেদন এখনও থমকে আছে।

আরও পড়ুন: রাজ্যসভা ভোট ১৬ মার্চ

আরও পড়ুন: দ্বন্দ্ব ভুলে একজোট উদ্ধব-রাজ, আসন্ন মুম্বই পুর নির্বাচনে লড়াইয়ের ডাক
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাঙ্গেরি ও সার্বিয়ায় নির্বাচনে পুতিনপন্থীদের জয়

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার