উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি:  বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার  শুরু হল  তিনদিন ব্যাপী রায়দীঘির পুরন্দরপুর হাইস্কুলের ৭৫ তম বর্ষ পূর্তির অনুষ্ঠান।  এই অনুষ্ঠানের সূচনা করেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা। পতাকা উত্তোলনের মাধ‍্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।  এই উপলক্ষ্যে স্কুলের পক্ষ থেকে আজ এক শোভাযাত্রা বের করা হয়।

এই শোভাযাত্রায় স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ স্কুলের প্রাক্তনীরাও অংশগ্রহণ করেছিলেন।স্বাধীনতা পরবর্তী সময়ে এক কঠিন পরিস্থিতিতে এই স্কুল স্থাপিত হয়েছিল। সেসময় এলাকায় উচ্চশিক্ষার জন‍্য কোনো ভালো বিদ‍্যালয় ছিলনা। এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার জন‍্য প্রায় ১৪ থেকে ১৫ কিমি দূরের স্কুলগুলিতে পড়তে যেতে হত। ফলে তাদের কাছে পড়াশোনা করাই খুব কঠিন হয়ে দাঁড়াত সেসময়।