পুবের কলম ওয়েব ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।
আরও পড়ুন:
মঙ্গলবার বিকেলে পুরুলিয়ার সাঁওতালডি এলাকায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ বিকল হয়ে যায় একটি ট্রাক্টর। এই অবস্থাতেই ওই লাইন দিয়ে ছুটে আসা রাজধানী এক্সপ্রেস ট্রাক্টরটির পিছনের অংশ ছুঁয়ে যায়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি একটু দাঁড়িয়ে, আবার গন্তব্যের দিকে রওনা হয়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সময় রেল গেটের একটি দিক বন্ধ এবং অন্য দিক খোলা ছিল। কেন এমন হল তা খতিয়ে দেখছে রেল। আপাতত সাসপেন্ড করা হয়েছে গেট ম্যানকে।