উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,  জয়নগর: রাখী সৌভাতৃত্বের বন্ধন। এই বন্ধন কোনো ধর্ম মানে না। এই উৎসব সবার। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার সারা রাজ্যে পালন করা হল রাখী বন্ধন উৎসব। এদিন জয়নগর ২ নং ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক যুব কল্যাণ দফতরে সহায়তায় নিমপীঠ বিডিও অফিসে রাখী বন্ধন উৎসব পালন করা হলো।

এদিন এই উৎসবে সামিল হন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,বকুলতলা থানার ওসি তাপস মন্ডল,এস আই সনাতন কর্মকার,নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অশেষানন্দজী মহারাজ,জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, হাসনাবানু শেখ, উর্মিলা রায়, পঞ্চায়েত সমিতির সদস্য ওয়াহিদ মোল্লা,কণ্য কান্তি হালদার সহ আরো অনেকে। একই ভাবে জয়নগর ১ নং বিডিওর উদ্যোগে দক্ষিন বারাশতে রাখি বন্ধনে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস সহ আরো অনেকে। আবার জয়নগর মজিলপুর পৌরসভার উদ্যোগে পৌর যুব কল্যান দপ্তরের সহায়তায় পৌর প্রাঙ্গণে রাখী বন্ধন উৎসব পালন করা হলো।

জয়নগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত রাখী বন্ধন উৎসব

এদিন এই উৎসবে সামিল হন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী, এস আই মধুসূদন পাল, এস আই রাজু গুপ্তা,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,কাউন্সিলার রাখী ভট্টাচার্য,আবুল কাহার মোল্লা, প্রশান্ত ভান্ডারি, বিজলি মন্ডল সহ আরো অনেকে।

এদিন পথ চলতি মানুষদের হাতে রাখী পড়ায় পৌরসভার কর্মীরা।

অন্যদিকে জয়নগর থানার সামনে জয়নগর থানা, আলোর দিশারী ও জয়নগর চক্ষু হাসপাতালের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হলো।এদিন এই উৎসবে সামিল হন জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জী,এস আই মধুসূদন পাল, এস আই রাজু গুপ্তা,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,আলোর দিশারীর শিহান সমীর সরদার, জয়নগর চক্ষু হাসপাতালের আতিয়ার রহমান সহ আরো অনেকে।

জয়নগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত রাখী বন্ধন উৎসব

বকুলতলা থানার সামনে বকুলতলা থানার উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালন করা হলো।এদিন এই উৎসবে সামিল হন বকুলতলা থানার ওসি তাপস মন্ডল, এস আই সনাতন কর্মকার  সহ আরো অনেকে। এদিন জয়নগর কুলতলি রোডের পথচলতি মানুষ, গাড়ি চালক কে রাখী পরান বকুলতলা থানার পুলিশ কর্মীরা।