পারিজাত মোল্লাঃ শুক্রবার কলকাতা হাইকোর্টের কাছে রামনবমীর হিংসাত্মক ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রামনবমীতে বিক্ষিপ্তভাবে হাওড়া ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি, সংঘর্ষ ও হিংসার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিভজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। এদিন আদালত মামলা করার অনুমতি দেয়। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।গত বৃহস্পতিবার হাওড়ার ঘটে যাওয়া ওই অশান্তির ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , -"যারা জোর করে অশান্তি পাকিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে"। পুলিশের একাংশের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই ওই ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।একই ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের ডালখোলায়। জানা গিয়েছে, পরিস্থিতি থমথমে হলেও হাওড়া ও ডালখোলায় শুক্রবার করে কোনও উত্তেজনা তৈরি হয়নি। তবে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার রামনবমীর দিন হাওড়ার শিবপুর ও উত্তর দিনাজপুরে ইসলামপুরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় । এই দু'টি ঘটনার জন্য পুলিশকে দায়ী করে বঙ্গবিজেপি । শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দু'টি ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩, ১৩:৪৯
আরও খবর
ভোটার তালিকা থেকে নাম বাদ, আটকে গেল প্রখ্যাত সাংবাদিকের পাসপোর্ট: কেন্দ্রকে তীব্র আক্রমণ বিরোধীদের
‘সব বিষ নিজে পান করে জোটকে এক রাখব’: শিবের উপমা টেনে বিরোধীদের বার্তা রাহুলের
ভোটের সময় হামলার অভিযোগ, আদালতের দ্বারস্থ হচ্ছেন হুমায়ুন কবীর
যুব সভাপতি থেকে শুরু করে আইটি ইনচার্জ, তৃণমূলে যোগ দিলেন একঝাঁক বিজেপি নেতা
ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ
ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ
চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য
চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
হোলি উৎসব: দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত ঝাড়খণ্ডের গিরিডি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র