পুবের কলম ওয়েবডেস্কঃ ভরদুপুরে নিজের সার্ভিস রিভলবার থেকে এলোপাতাড়ি গুলি চালালেন এক পুলিশ কর্মী। তাঁর ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন বাইক আরোহী এক মহিলা। ওই মহিলার সঙ্গী যিনি বাইকটি চালাচ্ছলেন তিনি গুরুতর আহত হয়েছেন। নিজের গলায় বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী নিজেও।
পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ভরদুপুরে এই ঘটনার জেরে তীব্র আতঙ্কের পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=TrRNIQXjsZY
আরও পড়ুন:
ঘটনাস্থলে এসে পৌঁছেছে কড়েয়া থানার বিরাট পুলিশি। নিজের ইনসাস রাইফেল থেকে গুলি চালান আত্মঘাতী ওই পুলিশকর্মী।
জানা যাচ্ছে খুব বেশিদিন ওই পুলিশকর্মী কাজে যোগদান করেননি। কিন্তু তার মধ্যে কি এমন ঘটনা যার জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল । সূত্রের খবর বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও কিছুদিন ধরেই এই ধরণের পোস্ট করছিলেন ওই পুলিশ কর্মী।আরও পড়ুন:
[caption id="attachment_39551" align="aligncenter" width="552"]
গাড়ির গায়ে, রাস্তায় বুলেটের ক্ষত
ছবিঃ সন্দীপ সাহা[/caption]
এছাড়াও স্থানীয়রা দাবী করেছেন গ্যারেজে কর্মরত একটি ছেলেও গুলিতে আহত হয়েছে।তবে পুলিশ সূত্রে সেই কথা স্বীকার করা হয়নি। তবে গাড়ির গায়ে মিলেছে গুলির দাগ। শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।