পুবের কলম, ওয়েবডেস্কঃ টেক্সাসের একটি মিউজিক ফেস্টিভ্যালে দুর্ঘটনা। Rapper Travis Scott-এর পারফর্ম্যান্সে চলাকালীন এই মর্মান্তিক পরিণতি ঘটে। হুড়োহুড়িতে প্রাণহানি আটজনের। আহত কমপক্ষে ৩০০। টেক্সাসের প্রশাসনিক কর্মকর্তা সূত্রে খবর, টেক্সাসের হাউসটনের অ্যাস্ট্রোওয়ার্ল্ডের একটি ফেস্টিভ্যাল এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।
অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এনআরজি পার্কে। প্রায় ৫০ হাজার দর্শকের জমায়েত হয়েছিল। দমকল প্রধান এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।আরও পড়ুন:
জানা গেছে, শিল্পী Rapper Travis Scott- যখন মঞ্চে পারফরম্যান্স করছিলেন তখন দর্শকদের মধ্যে উন্মাদনা চরমে ওঠে। দর্শকরা মঞ্চের উপরে উঠে যায়। এর ফলে বিশৃঙ্খলা তৈরি হয়।
আরও পড়ুন:
হিউস্টন দমকল প্রধান স্যামুয়েল পেনা জানিয়েছেন, এখনও আটজনের মৃত্যু খবর রয়েছে। প্রায় ৩০০ মানুষ জখম হয়েছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। পেনা আরও জানান, স্থানীয় সময় রাত ১২.১৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তখন অনুষ্ঠান চলছিল।
১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বহু দর্শককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।
অবস্থার চাপে এনআরজি পার্কেই একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করে চিকিৎসা শুরু করা হয়।