আইভি আদক, হাওড়া: মোদির আহ্বানে সাড়া, হাওড়াতেও মকর সংক্রান্তির সকালে মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে দেশের সমস্ত মন্দির ও উপাসনালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হোক আহ্বান জানিয়েছিলেন মোদি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ রবিবার পুণ্য মকর সংক্রান্তির দিনে হাওড়াতেও এই কর্মসূচি পালিত হয়।
নেতৃত্বে ছিলেন বিজেপির হাওড়া সদরের সম্পাদক অজয় মান্না। তিনি বলেন, মকর সংক্রান্তি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সমস্ত মন্দির এবং তীর্থস্থানগুলিতে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচি মধ্য হাওড়ায় আমরা পালন করলাম।