০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আরজি কর-এ মিলবে এবার  এসি কেবিন

পুবের কলম প্রতিবেদক: আরজি কর হাসপাতালে মিলবে এবার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কেবিন। রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে আরও আধুনিক করে তোলা হচ্ছে। সেই দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। সরকারি হাসপাতালে ব্যক্তিগত কেবিন পেতে চান অনেকেই। রোগীরা চাইলেই এই হাসপাতালে ব্যক্তিগত কেবিনে ভর্তি হতে পারেন। তাও আবার শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন।  সম্প্রতি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই কেবিনের উদ্বোধন করেছেন।

আর্থ্রোস্কোপিক সিমুলেটর মেশিনের দাম প্রায় ২ কোটি টাকা। হাড়ের অস্ত্রোপচার স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রশিক্ষণে এই যন্ত্র ব্যবহার করা হবে।

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

হাসপাতাল সূত্রে খবর, আরজি করই হল রাজ্যের একমাত্র মেডিক্যাল কলেজ যেখানে এই মেশিন বসানো হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অনেক রোগী সরকারি হাসপাতালে ব্যক্তিগত কেবিন চান। এর ফলে রোগীরা আরও উপকৃত হবেন।

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ, ‘অধিকার নেই’ বলল হাইকোর্ট

শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত এই কেবিনটি রাখা হয়েছে জরুরি বিভাগের চতুর্থ তলায়। কেবিনগুলিতে আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা রয়েছে। মোট ৬টি কেবিন রয়েছে। কেবিনের পাশাপাশি আর্থ্রোস্কোপিক সিমুলেটর মেশিনেরও উদ্বোধন করেন বিধায়ক।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই কেবিনগুলিতে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট করে দেওয়া হারে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কফ সিরাপে মৃত্যু ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা, ‘কো-মর্বিডিটিই দায়ী’ জানাল রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরজি কর-এ মিলবে এবার  এসি কেবিন

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার