পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখে দোনেৎস্ক অঞ্চলের ৩ শহরে পিছু হটেছে রুশ বাহিনী। বালাকলেয়া শহর হাতছাড়া হওয়ার পর রুশ সৈন্যরা ইজিউম ও ক্রাসনি-লিমানেও নিজেদের অবস্থান ছেড়ে যাচ্ছে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুপয়ানস্কে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সৈন্যরা। ইউক্রেনীয় মিডিয়ায় দাবি, ৪৮ ঘণ্টায় খারকিভ অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনীর কাছ থেকে পুনর্দখল করেছে ইউক্রেন। বালাকলেয়া ও ভরলভকা পুনর্দখলের পর ইজিউম ও লিমান ফ্রন্টে জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা।
এজন্য দু’টি ফ্রন্টে আগে থেকে বিপুল পরিমাণ সৈন্য ও অস্ত্রশস্ত্র তৈরি করেছে স্থানীয় বাহিনী। ইউক্রেনীয় সৈন্যরা কয়েক শত বর্গকিলোমিটার জায়গা পুনর্দখল করেছে। ইজিউম ও লিমান ফ্রন্টে আগুয়ান ইউক্রেনীয় বাহিনীর সংখ্যা দেখে রুশ সৈন্যরা পিছু হটছে। এখন শুধু খারকিভ অঞ্চলে নয়, খেরসনেও কয়েকটি জায়গায় আক্রমণের পথে রয়েছে ইউক্রেনীয়রা। ইজিউম ও লুহানস্কের মধ্যবর্তী জায়গায় অবস্থিত কুপয়ানস্ক থেকে রুশ সৈন্যদের একাংশকে ওসকল নদীর পূর্বদিকে সরিয়ে নেওয়া হয়েছে। দোনেৎস্ক সীমান্তের কাছের ইজিউম শহরেও রুশ বাহিনী চাপের মুখে রয়েছে। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনী রুশ অবস্থানে ব্যাপক গোলাবর্ষণ করছে। এদিকে ইউক্রেনের একটি সৈন্যদল সেভেরস্কি-দোনেৎস নদীপথে অগ্রসর হয়ে রাশিয়া সীমান্তের কাছে ভলচানস্ক এলাকায় তীরে উঠেছে। ভলচানস্ক থেকে অসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। রুশ বাহিনীর সঙ্গে থাকা সাংবাদিকরা বলছেন, সুবিধাজনক স্থানে শক্ত প্রতিরোধ গড়ার লক্ষ্যে খারকিভের কয়েকটি ফ্রন্ট থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ বাহিনীর জনবল ক্ষয় এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান। জানা গেছে, ক্রাসনি-লিমান শহরের কাছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। খারকিভ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সাফল্য এলেও তাদের অনেক সৈন্য মারা গেছে। এদিকে ইউক্রেনকে আরও ২৬০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে আমেরিকা। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এ তথ্য নিশ্চিত করেন।৩ শহরে পিছু হটেছে রাশিয়া, দাবি কিয়েভের
ইমামা খাতুন
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২
আরও খবর
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
ইউক্রেনের হামলায় চাপ বাড়ছে রাশিয়ার অর্থনীতিতে, স্বীকার করলেন পুতিন
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের
হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র