পুবের কলম প্রতিবেদক, বসিরহাট:  একুশে জুলাই এর প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী অন্নপূর্ণার  সঙ্গে তুলনা করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। বুধবার  বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার উদ্যোগে হাড়োয়া সার্কাস ময়দানে একুশে জুলাই শহিদ স্মরণের প্রকাশ্য জনসভায় বলেন, যে মা অন্নপূর্ণা সন্তানদের জন্য মা খাদ্য নিশ্চিত করবেন।  বাংলার সন্তান  যেন দুধে ভাতে থাকে।

বাংলার মানুষ বিপদে পড়লে মোদিজি বাঁচাতে আসেন না,  মমতা বন্দ্যোপাধ্যায় আসেন।
পাশাপাশি দলের সঙ্গে মহুয়া মিত্রের প্রসঙ্গ এড়িয়ে গেলেন তিনি। তিনি বলেন,   কেন্দ্র সরকার রাজ্যকে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। একদিকে বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন। মাথার  উপরে মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদিজি ৮ হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। কুড়ি হাজার কোটি টাকা দিয়ে অশোক স্তম্ভ বানাচ্ছেন। বাংলার মানুষকে বঞ্চিত করছেন। কারণ বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি, তাই এদের জব্দ করতে ১০০ দিন ও আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে দিয়েছেন, বাংলার মানুষকে বঞ্চিত করছে এভাবেই আক্রমণ শোনালেন তিনি।

এদিন সভায় উপস্থিত ছিলেন বসিরহাট সংগঠনিক জেলার চেয়ারম্যান তথা হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কাজী আবদুর রহিম দিলু, দেবেশ মন্ডল,  সুকুমার মাহাত, উপস্থিত মণ্ডল,  যুব সম্পাদক সমীক রায় অধিকারী, হাড়োয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ আব্দুল খালেক মোল্লা,  সফিক আহমেদ প্রমুখ।