পুবের কলম ওয়েবডেস্কঃইসরাইলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সউদি আরব। সাধারণত সউদি আরবের সঙ্গে ইসরাইলের ভালো কুটনৈতিক সম্পর্কও না থাকায়, এত দিন সউদির আকাশ সীমার ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা ছিল।তবে এদিনের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন:
শুক্রবার বাইডেন ইসরাইল থেকে সরাসরি সউদির উদ্দেশে রউনা দেবেন।
তার আগেই সউদি প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। ওভার ফ্লাইটের প্রয়োজনীয় শর্ত পূরণ করে ইসরাইলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।আরও পড়ুন:
প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, আরবের সঙ্গে দীর্ঘদিন আলাপ আলোচনা ও কয়েক মাসের কঠোর চেষ্টার ফলাফল এটি।
আরও পড়ুন:
সউদি আরবের এ সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্টের কয়েক মাসের কঠোর পরিশ্রম ও চেষ্টার জন্য এই অগ্রগতি । তিনি আরো বলেন, বাইডেন এই সিদ্ধান্তের 'প্রশংসা' করেছেন।
আরও পড়ুন: