ইনামুল হক , বসিরহাটঃ 'বাঁচাও সুন্দরবন' এই স্লোগানকে সামনে রেখে এবার ম্যানগ্রোভ এর চারা লাগাতে পথে নেমে পড়লেন জেলাশাসক। রাজ্যজুড়ে অরণ্য সপ্তাহ চলছে, তারই অঙ্গ হিসেবে সুন্দরবনকে বাঁচানোর নতুন সংকল্প নিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা জেলা শাসক সুমিত গুপ্তা। মঙ্গলবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কমিউনিটি হলে বাঁচাও সুন্দরবন, একটি তথ্যচিত্র ও বই প্রকাশ করা হয়। পাশাপাশি ম্যানগ্রোভ চারা নিয়ে পদযাত্রা ও নদীর পাড়ে ম্যানগ্রোভ বসিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন।আলোচনা শিবিরের আয়োজন করা হয় ।
সেখানে কেন ম্যানগ্রোভ চারা লাগাতে হবে ।কিভাবে লাগাতে হবে লাগাতার কর্মসূচি রূপায়ণে এখান থেকে সংকল্প নেওয়া হয় ।একদিকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, পঞ্চায়েতের সদস্যরা সাধারণ মানুষ, অন্যদিকে জেলার বিভিন্ন ব্লকের আধিকারিকরা উপস্থিত ছিলেন ।সম্প্রতিকালে ইয়াস বিপর্যয় রুখতে ম্যানগ্রোভের চারা রোপন অত্যাবশ্যকীয় ।সেটা যেমন বুঝিয়েছেন ,অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে তাই পরিবেশ বাঁচানোর সংকল্প নিতে হবে আমাদের সবাইকে। এর ওপর আলোচনার পাশাপাশি তথ্যচিত্র মধ্য দিয়ে বোঝানো হয়। এদিন জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের হাতে গরান , হেতাল, কেওড়া প্রভৃতি ম্যানগ্রোভের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি ইছামতি নদীর পাড়ে ম্যানগ্রোভ গাছ নিয়ে পদযাত্রা করেন স্বয়ং জেলা আধিকারিকরা । মানুষকে সচেতনতার বার্তা দেন। এছাড়া ইছামতি নদীর পারে ম্যানগ্রোভের চারা লাগান। পরিবেশকে বাঁচানোর কেন দরকার, সেটা বিস্তারিত বলেন। ইতিমধ্যে রাজ্য সরকার দুই ২৪ পরগনার সুন্দরবনের ১৯ টি ব্লকে ৫ কোটি ম্যানগ্রোভ এ চারা বসানোর কাজ শুরু করেছে।এদিন ম্যানগ্রোভ এর চারা নিয়ে পদযাত্রা করেন স্বয়ং উত্তর ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলা শাসক ইন্দ্রনীল ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনার জেলার ডিএফও নিরঞ্জিতা মিত্র, হিঙ্গলগঞ্জ এর বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী, ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা, পাশাপাশি এদিন প্রধান, উপপ্রধানরা সাধারণ মানুষকে ম্যানগ্রোভের চারা তুলে দেন। তারা বলেন, গাছ কাটা ভারী অপরাধ। গাছ লাগান একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে হবে।আরও খবর
শিলিগুড়িতে তৃণমূলের প্রবীণ নেতার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবো, বললেন মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খুদে পড়ুয়াদের অভিনব কর্মসূচি জয়নগরে
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
‘কংগ্রেসকে চটানো ভুল হয়েছিল’, তৃণমূলের ‘বিদ্রোহ’ নিয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
তৃণমূল কাউন্সিলারের বাড়ি ও অফিস থেকে প্রচুর সরকারি ত্রাণ উদ্ধার সোনারপুরে
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
“জনরোষ নয়, বিজেপির পরিকল্পিত বাদরামো”, উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারি ইস্যুতে বিস্ফোরক মহুয়া মৈত্র
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
রানাঘাট মৈত্রীর 'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল' স্মরণ সন্ধ্যা অনুষ্ঠান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র