পুবের কলম প্রতিবেদক: বলা যেতে পারে কলকাতার সঙ্গে বিমাতৃসূলভ আচরণ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই। বর্তমানে, এসবিআই-এর ‘গ্লোবাল ব্যাক অফিস’-এর কাজকর্ম চলত এসবিআই-এর কলকাতার অফিস থেকে। এবার এই গুরুত্বপূর্ণ অফিস এবং অন্যান্য কয়েকটি বৈদেশিক মুদ্রা সম্পর্কিত বিভাগকে কলকাতা থেকে সরিয়ে দেশের আর্থিক রাজধানী মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এসবিআই।
আরও পড়ুন:
২০১৫ সালে এই ব্যাক অফিস স্থাপন করা হয়েছিল কলকাতায়।
সেই সময় ব্যাঙ্কের চেয়ারপার্সন ছিলেন অরুন্ধুতী ভট্টাচার্য । সিডনি, বাহরিন, হংকং, লন্ডন এবং নিউ ইয়র্কের গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকে এই গ্লোবাল ব্যাক অফিস। এবার এই অফিস কলকাতা থেকে সরতে চলেছে মুম্বইয়ে। যদিও ইতিমধ্যেই, ব্যাঙ্কের এই পরিকল্পনার বিরোধিতা করেছে ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। কিন্তু, কেন কলকাতা থেকে এই অফিস সরাচ্ছে ব্যাঙ্ক? এসবিআই-এর যুক্তি, তাদের যাবতীয় কার্যক্রমকে কেন্দ্রীভূত করার চেষ্টা করা হচ্ছে। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করা হবে। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠি দিয়েছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ।