দেবশ্রী মজুমদার,  নানুর: করোনা সংক্রমণের জেরে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ হল নানুর টিকেএম উচ্চ বালিকা বিদ‍্যালয়।

জানা গেছে,  গত তিনদিন আগে এক শিক্ষিকার বোলপুর হাসপাতালে টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট  আসে। তারপর,  বৃহস্পতিবার স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলে আঠারোজনের মধ‍্যে বাকিদের করোনা টেস্ট হয় নানুরে।

শুক্রবার রিপোর্টে দেখা যায় আরও ছয়জনের কোভিড পজিটিভ হয়েছে। স্কুলের মোট সাতজন শিক্ষিকা করোনা পজিটিভ হওয়ায়,  স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন,  ক্লাস চলাকালীন স্কুলের শিক্ষিকাদের সংস্পর্শে যে সমস্ত ছাত্রীরা এসেছে,  স্কুলের মধ‍্যে ক‍্যাম্প করে তাদের করোনা টেস্ট করা হবে।