পুবের কলম, ওয়েবডেস্ক: পার্ক স্ট্রিটের যাদুঘরের সামনে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিআইএসএফ (এসআই) জওয়ানের। বেশ কয়েকরাউন্ড গুলি চলে।
আরও পড়ুন:

২৫ থেকে থেকে ৩০ রাউন্ড গুলি চলে।
আহত আরও ১। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ারিংয়ের সময়ে ব্যারাকে শতাধিক জওয়ান।আরও পড়ুন:

কলকাতা শহরের ব্যস্ততম রাস্তায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।
ব্যারাকের মধ্যে এলোপাথাড়ি গুলি চালান এক সিআইএসএফ জওয়ান। তবে তাকে এখনও বাগে আনা যায়নি।আরও পড়ুন:

তল্লাশিতে আনা হয়েছে স্পেশাল অ্যাকশন ফোর্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে রয়েছে সিপি ও জয়েন্ট সিপি ক্রাইম। এছাড়াও রয়েছে পুলিশের স্পেশাল অ্যাকশন ফোর্স। বুলেটপ্রুফ জ্যাকেট পরে ঘটনাস্থলে যাচ্ছে কমান্ডোরা।