আরও পড়ুন:
ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পর তা বুথ লেভেল অফিসার (বিএলও) আপলোড করেছেন কি না—এবার নিজেই সহজে যাচাই করতে পারবেন ভোটাররা। পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR–এর দ্বিতীয় পর্যায়ে এই ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন:
ভোটাররা কীভাবে নিজের ফর্ম আপলোড হয়েছে কি না যাচাই করবেন?
আরও পড়ুন:
১. মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে ইন্টারনেট সংযোগ চালু করে ব্রাউজার খুলুন। ২. voters.eci.gov.in টাইপ করে ভোটার সার্ভিস পোর্টালে ঢুকুন।
৩. ডানদিকে থাকা Fill Enumeration Form (সবুজ ট্যাব)–এ ক্লিক করুন। ৪. মোবাইল নম্বর বা EPIC নম্বর দিয়ে লগ ইন করুন। যদি EPIC-এর সঙ্গে মোবাইল যুক্ত না থাকে, আগে মোবাইল–EPIC সংযোগ করাতে হবে। ৫. লগ ইন হলেই মোবাইলে একটি OTP আসবে। OTP দিয়ে ভেরিফাই করুন। ৬. আবার ডানদিকে Fill Enumeration Form–এ ক্লিক করে নিজের EPIC নম্বর লিখে সার্চ করুন। ৭. যদি সঠিক মোবাইল নম্বরে আপনার ফর্ম জমা পড়ে থাকে, তাহলে দেখা যাবে— “Your form has already been submitted with mobile number XXX..” অর্থাৎ ফর্ম সঠিকভাবে আপলোড হয়েছে। ৮. কোনও তথ্য না মিললে বুঝতে হবে ফর্ম এখনও আপলোড হয়নি। আর ভুল মোবাইল নম্বর দেখা গেলে অবিলম্বে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে হবে।আরও পড়ুন:
এদিকে ১২ রাজ্যে একসঙ্গে SIR-এর কাজ চললেও সবচেয়ে ধীরগতিতে হচ্ছে উত্তরপ্রদেশে। সেখানে ১ লক্ষ ৬২ হাজারেরও বেশি বিএলও থাকার পরও মাত্র ৬.১৪% ফর্ম ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বিপরীতে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ১.৯৫ কোটি, অর্থাৎ ২৫.৫% কাজ।