পুবের কলম ওয়েব ডেস্ক: ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান মদিনার মসজিদে নববীতে প্রতিদিন অসংখ্য মুসল্লি নামায পড়েন ও ইবাদত করেন। তারা পবিত্র রওজা শরিফও জিয়ারত করেন। মুসল্লি ও দর্শনার্থীদের সেই ধর্মীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পবিত্র সউদি আরবের প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এরই অংশ হিসেবে ‘দর্শনার্থীদের পরিষেবা আমাদের জন্য গর্বের’ শীর্ষক একটি উদ্যোগ চালু করা হয়েছে।
এটি উদ্বোধন করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি মসজিদে আগত মুসল্লিদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন।আরও পড়ুন:
আল-সুদাইস বলেন, ‘পবিত্র মসজিদে নববীতে আসা দর্শনার্থীদের সেবা করা আমাদের সবার দায়িত্ব। তা সংশ্লিষ্ট সব কর্মচারীর জন্য খুবই গর্বের বিষয়।
মসজিদে আগত ধর্মবিষয়ক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। এর মাধ্যমে মুসল্লিদের অন্তরে ইতিবাচক ধর্মীয় আবেগ ও অনুভূতি তৈরি হবে।’আরও পড়ুন:
শায়খ আল-সুদাইস এজেন্সির সব কর্মকর্তাকে মসজিদে আসা মুসল্লি ও দর্শনার্থীদের জন্য নিজেদের সেবা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি নিজেই মুসল্লিদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।
আরও পড়ুন: