১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এত বেশি স্পিনার কেন? অস্বস্তিতে অশ্বিন

পুবের কলম প্রতিবেদক: চলতি ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই প্রতিযোগিতার বাকি দল আয়োজক পাকিস্তানের মাটিতে গোটা টুর্নামেন্ট খেললেও ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। স্বাভাবিকভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আয়োজনে শুরু হতে চলা এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় এখন ভারতের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ভারত যেকোনও মূল্যে এই প্রতিযোগিতার শিরোপা জিততে চায়। আর সেটা মাথায় রেখে একটি শক্তিশালী দল গঠন করে শনিবারই দুবাই পাড়ি জমিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে তৈরি হওয়া ভারতের ১৫ সদস্যের দলটিকে নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, ভারতের ১৫ সদস্যের দলে মোট পাঁচজন স্পিনারকে বেছে নেওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক হয়নি বোর্ড নির্বাচকদের।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। দুবাইয়ের পিচকে মাথায় রেখে ভারত যে ১৫ সদস্যের দল গঠন করেছে, তার মধ্যে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দরের মতো পাঁচজন স্পিনার। ১৫ জনের দলে এত বেশি স্পিনার রাখা নিয়ে এ দিন অশ্বিন বলেন, ‘একটা বিষয়ে আমি অবাক হচ্ছি, আমরা কেন এত বেশি স্পিনার নিয়ে দুবাইয়ে যাচ্ছি। পাঁচ স্পিনারকে দলে জায়গা দিয়েছি। অথচ যশস্বী জয়সওয়ালের মতো একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দল থেকে বাদ দিলাম। হ্যাঁ, এটা ঠিক যে বাইরে সফরে গেলে আমরা তিন-চার জন স্পিনার সঙ্গে নিয়ে যাই। কিন্তু দুবাইয়ে পাঁচ জন স্পিনার? এটা বাড়াবাড়ি হয়ে গেল না? আমি জানি না, ওরা এমন সিদ্ধান্ত কেন নিল। আমার মনে হয়, ওই দলে কমপক্ষে দু-জন স্পিনার বেশি রাখা হয়েছে।’ দুবাইয়ে কেন পাঁচ জন স্পিনার দলে প্রয়োজন নেই, তার ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘কুলদীপ খেলবেই। বরুণের জন্য কীভাবে জায়গা বের করবেন? সে বোলিং ভালো করে। দু’জনকে একসঙ্গে খেলানো যায়। যেটা আমার কাছে ভালোই মনে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে? কিছুদিন আগে আইএলটি শেষ হল। তখন দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না। দলগুলো ১৮০ রানও সহজে তাড়া করেছে। তাই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে।’

আরও পড়ুন: ICC Champions Trophy: চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ভারত

আরও পড়ুন: ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের
সর্বধিক পাঠিত

বঙ্গভবনের বদলে সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান, বিকেল ৪ টেয় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এত বেশি স্পিনার কেন? অস্বস্তিতে অশ্বিন

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার