পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের মুখে রাজ্যবাসীর জন্য একের পর এক উপহার ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য বাজেটে এবার সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও আশাকর্মীদের জন্য বড় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর পাশাপাশি ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্পও।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বাজেটে আরও জানানো হয়েছে, রাজ্য পুলিশের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণের হার ২০ শতাংশ বজায় রাখা হবে, যা আগে ছিল ১০ শতাংশ। এদিকে, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র ঘোষণাও করা হয়েছে। সরকার ফের ক্ষমতায় এলে ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে।
এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন।আরও পড়ুন:
কিছুদিন আগেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন আশাকর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে আশাকর্মীদের বেতন ১০০০ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়াও, কর্মরত অবস্থায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মৃত্যু হলে তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই খাতে রাজ্য বাজেটে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।