রাজ্যের পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আগে শাসকের শাসন ছিল, এখন আইনের শাসন হবে।
” তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যে পুলিশকে শাসকদলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের অভিযোগ গুরুত্ব পেত না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হত সাধারণ মানুষকে। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ প্রশাসন গড়তেই এই পদক্ষেপ বলে দাবি রাজ্য সরকারের।আরও পড়ুন:
ডায়মন্ড হারবারে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালও।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট-পরবর্তী হিংসা, নারী নির্যাতন এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনও সরকারি প্রকল্পে কাটমানি বা দুর্নীতির অভিযোগ উঠলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন:
এদিনের বৈঠকে পরোক্ষে তৃণমূল আমলের প্রশাসনিক ভূমিকা নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর বক্তব্য, বামফ্রন্ট ও তৃণমূল— দুই আমলেই পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপি সরকার সেই ধারা ভেঙে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে চায়।