আইভি আদক, হাওড়া: সারা দেশে ১৫১টি লোকসভা কেন্দ্র সহ রাজ্যের ৪২টি আসনেই এবার প্রার্থী দিচ্ছে এস ইউ সি আই ( কমিউনিস্ট )। মঙ্গলবার বিকেলে দলের তরফ থেকে হাওড়ার শরৎ সদনের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের প্রার্থী উত্তম চ্যাটার্জি এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী নিখিল বেরা।
আরও পড়ুন:
সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা কমিটির পক্ষে সৌমিত্র সেনগুপ্ত এবং মিনতি সরকার প্রার্থী পরিচিতি করান।
আরও পড়ুন:
হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী উত্তম চ্যাটার্জি বলেন, গোটা দেশে বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি আজ এক জ্বলন্ত সমস্যা।
এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে।আরও পড়ুন:
বন্ধ শিল্প-কারখানা, জুট শিল্প-সহ হাওড়ার বিভিন্ন সমস্যা নিয়েও আমাদের আন্দোলন চলছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী নিখিল বেরা বলেন, জরি শিল্প থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন সমস্যা রয়েছে। আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা প্রতিরোধে স্থায়ী সমাধান করতে হবে। এছাড়াও রুগ্ন হাসপাতালগুলিকে বাঁচাতে হবে। আমরা এই ইস্যু নিয়েই প্রচার চালাচ্ছি।