আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। এবার খিদিরপুরে, ১০ চাকা লরির তলায় এসইউভিতে পিষ্ট হয়ে প্রাণ হারালেন ৭৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাম পিয়ারি রামের ছেলে রাম কিঙ্কর রাম।
আরও পড়ুন:
দুমড়ে মুচড়ে যাওয়া এসইউভি থেকে গ্যাসকাটার দিয়ে বের করে আনা হয় রাম কিঙ্কর রামকে। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাম কিঙ্কর রামের মৃত্যুর খবর নিশ্চিত করেন।আরও পড়ুন:
লরির চাকায় যে গাড়িটি পিষে গিয়েছে, সেই গাড়িতেই ছিলেন রাম কিঙ্কর রাম । তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে উদ্ধার করেন কাউন্সিলর পুত্রকে। খিদিরপুরে গাড়ির উপর উলটে গেল সারবোঝাই লরি, একাধিক হতাহতের আশঙ্কাআরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুরের বাবুবাজার এলাকায় সারবোঝাই ওভারলোডেড লরিটি একটি চারচাকা গাড়ির উপর উলটে যায়। গাড়ির মধ্যেই আটকে পড়েন চালক। রাম কিঙ্কর রাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।