পুবের কলম প্রতিবেদক, আহমেদাবাদ: দেশের যে কোন প্রান্তে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরেই থাকে দেশবাসীর চুড়ান্ত আগ্রহ। সভামঞ্চ থেকে দেশবাসীর প্রতি কোন বার্তা দেন, মূলত সে দিকেই নজর থাকে সভায় আগত দর্শকদের।তা বলে আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় চা-সিঙাড়া সহযোগে ভিআইপিদের উদরপূর্তির ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতের নর্মদা জেলায়। গত ২০২৫ সালের ১৫ নভেম্বর গুজরাতের নর্মদা জেলায় বীরসা মুন্ডার জন্মসার্ধশর্তবর্ষ উপলক্ষ্যে ‘জনজাতীয় গৌরব দিবস’ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধান মন্ত্রী।
আর ওই সভা উপলক্ষে রাজ্যের আদিবাসী উন্নয়ন তহবিলের মোট ৫০ কোটি টাকা খরচ করেছে বিজেপিশাসিত গুজরাত সরকার। ওই সভায় ভিআইপি অতিথিদের চা-শিঙাড়া দিয়ে মেহমানদারিতেই ব্যয় হয়েছে ২ কোটি টাকা! তথ্য জানার অধিকার আইন তথা আরটিআই-এ আবেদনের প্রেক্ষিতে এই তথ্য সামনে এসেছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দৌলতে। এব্যাপারে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আদিবাসীদের উন্নয়নের অর্থে এই ২ কোটি টাকার শিঙাড়া কারা খেল? ওই টাকায় আদিবাসী এলাকায় বহু স্কুল-হাসপাতাল তৈরি করা যেত!’’উল্লেখ্য, সোমবার ভদোদরায় এক জনসভায় কেজরিওয়াল বলেন, ‘‘মোদীর সভার প্যান্ডেল-প্যাভিলিয়ন, মূল মঞ্চের ছাউনি, মঞ্চ তৈরির খরচ, অস্থায়ী শৌচাগার, এমনকি সভাস্থলে লোক আনতে বাসের পিছনে কোটি কোটি টাকা জলের মতো খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এই বিপুল খরচ তো ভালো ব্যাপার। চৈতারের আরটিআইয়ের মাধ্যমে অনুষ্ঠানে ২ কোটি টাকার শিঙাড়া কেনার বিষয়টি জানতে পেরেছি। প্রধানমন্ত্রী শিঙাড়ার পিছনে ২০ কোটি বা ৩০ কোটি টাকা খরচ করতেই পারেন। তবে সেই টাকা কেন্দ্রীয় তহবিল থেকে আসবে না কেন?’’ বিজেপি শাসিত গুজরাতের সার্বিক বিকাশ প্রসঙ্গে বিজেপি বিধায়করাও নাখোস বলেও মন্তব্য করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।মোদীর সভায় আদিবাসীদের উন্নয়ন তহবিলের টাকায় ২ কোটি টাকার চা-শিঙাড়া
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৫:৩১
আরও খবর
নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি, স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রী নমো
৪৭ বছরের পুরোনো নিষেধাজ্ঞার অবসান, লাক্ষাদ্বীপে মিলবে মদ
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
পাঞ্জাবে ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা, কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ মুখ্যমন্ত্রীর
রাজৌরির একাধিক এলাকায় ভয়াবহ দাবানল, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
রাজৌরির একাধিক এলাকায় ভয়াবহ দাবানল, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
২১ বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ককে অযোগ্য ঘোষণার আর্জি খারিজ, ধাক্কা খেল এআইএডিএমকে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
উচ্চবর্ণের মেয়ের সাথে বন্ধুত্ব, ১৮ বছরের দলিত যুবককে পিটিয়ে খুন উত্তরাখণ্ডে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি সফল হবে না, বার্তা আরএসএস নেতা ইন্দ্রেশ কুমারের