আইভি আদক, হাওড়া: ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, সবজির গাড়ি উল্টে মৃত ১, আহত ১০। ওই দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ এলাকায়। ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে।
আরও পড়ুন:
জানা গেছে, পান ও সুপুরি নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে শ্যামবাজারের দিকে আসছিল গাড়িটি।
সলপ এলাকায় গাড়ির চাকা ফেটে বিপত্তি ঘটে। গাড়িটি উল্টে যায়। পুলিশ ও স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে একজনকে মৃত ঘোষণা করা হয়। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।