উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা প্রাক্তন বিধায়ক রবীন মণ্ডলের জীবনাবসান ঘটে গেল। দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা, কৃষক ও ক্ষেতমজুরদের অত্যন্ত কাছের মানুষ, প্রাক্তন বিধায়ক রবীন মণ্ডল গত ১ নভেম্বর রাত ৮.৪৫ মিনিটে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজ বাসভবনে ।
আরও পড়ুন:
তিনি ১৯৬৭, ১৯৬৯ ও ১৯৭১ সালে ৩ বার পাথরপ্রতিমা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষের শিক্ষায় আকৃষ্ট হয়ে তিনি ছাত্রাবস্থায় এসইউসিআই (সি) দলে যুক্ত হয়েছিলেন।
তাঁর মরদেহ বৃহস্পতিবার দলের লেনিন সরণীর রাজ্য অফিস, বিধানসভা, দ: ২৪ পরগণার জেলা অফিস জয়নগর হয়ে রায়দীঘির নগেন্দ্রপুরে তাঁর বাসভবনের সন্নিকটস্থ শ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন:
এদিন রাজ্য দফতরে তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন পলিটব্যুরো সদস্য সৌমেন বসু, স্বপন ঘোষ, অমিতাভ চ্যাটার্জি, কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, স্বপন ঘোষাল, কলকাতা জেলা সম্পাদক সুব্রত গৌড়ী, প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর সহ আরো অনেকে। এদিন বিধানসভায় মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সরকারের চিফ হুইপ নির্মল ঘোষ, বিধায়ক অসীমা পাত্র সহ আরো অনেকে।
আরও পড়ুন:
আগামী ১৯ নভেম্বর জয়নগরে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে, বক্তব্য রাখবেন এস ইউ সি আই দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ সহ আরো অনেকে বলে এদিন দলীয় সূত্রে খবর। -
আরও পড়ুন: