আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: . চিনে শুরু হয়েছে২০তম সিচুয়ান গুয়াংউ মাউনটেন ইন্টারন্যাশনাল ‘রেড লিফ ফেস্টিভাল। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এই উৎসবে অংশ নিতে ছুটে আসেন।
আরও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে কূটনৈতিক দল, যুব প্রতিনিধি, চিনের বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ এবং মিডিয়া প্রতিনিধিসহ একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল অংশ নেন।
আরও পড়ুন:
গুয়াংউ পাহাড়ের লালপাতার দুর্দান্ত দৃশ্য ভালোভাবে দেখানোর জন্য এ বছর ‘লালপাতা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন ও অফলাইন পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
লালপাতার উৎসবটি যৌথভাবে আয়োজন করে সিচুয়ান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ, সিচুয়ান প্রাদেশিক বন ও তৃণভূমি ব্যুরো, সিচুয়ান প্রাদেশিক ও বৈদেশিক বিষয়ক কার্যালয় এবং পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট।
পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের মেয়র গাও পংলিং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সিচুয়ান প্রাদেশিক পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ডেপুটি ডিরেক্টর ওয়াং ফেই উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন।
আরও পড়ুন: