পুবের কলম, ওয়েবডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থী হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কোচবিহারের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শীতলকুচি কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসারকে বিজেপি প্রার্থী করেছে। ভিজিলেন্স থাকা সত্ত্বেও নিয়ম না মেনে তাঁকে কেন প্রার্থী করা হল তা নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল।
নির্বাচন চলাকালীন ছুটে এসে তাঁদের পাশে দাঁড়িয়েছিলাম। যার নির্দেশে এটা করা হয়েছিল, তাঁর বিরুদ্ধে সরকারের দুটি তদন্ত চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনও আইনকানুন মানেন না।’আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর কথায়, 'শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও, হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে।' মমতার সংযোজন, ‘বিজেপি ইলেকশন কোড মানে না, ওটা ওদের ঘরবাড়ি।’ উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। কয়েকদিন আগেই তিনিই অবসর নেন, এরপর তাঁকেই প্রার্থী করে বিজেপি।