পুবের কলম, ওয়েবডেস্ক: কেদারনাথে কপ্টার বিপর্যয়। কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কোনোরকমে সেফ ল্যান্ডিং করে। কপ্টারে ছিলেন সাতজন তীর্থযাত্রী। প্রাণে রক্ষা পেয়েছেন ওই তীর্থযাত্রীরা। কপ্টারটি একটি খেলনার কপ্টারের মতো চক্কর খেতে খেতে ওপর থেকে মাটিতে অবতরণ করে।