পুবের কলম, ওয়েবডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছে ১৮,৮১৯। মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৪,৫২,১৬৪। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪, ৫৫৫। মৃত্যু হয়েছে ৩৯ জনের। ফলে মোট মৃতের সংখ্যা ৫,২৫,১১৬। সক্রিয় কেস ০.২১ শতাংশ, সুস্থতা ৯৮.৫৮ শতাংশ।
আরও পড়ুন:
রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।
রাজ্যের থানেতে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছে ৬৭৪ জন। ফলে মোট সংক্রমণ ৭, ২৭, ৩৫৬। সক্রিয় কেসের সংখ্যা ৫,৫৮৫। একজন রোগী মারা যাওয়ার পর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১,৯০৬। সুস্থ হয়েছে ৭,০৯, ১৯১।আরও পড়ুন:
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত হয়েছে ৮ জন। মোট সংখ্যা ১০,১৫৭। সক্রিয় কেসের সংখ্যা ৪২।
সুস্থ হয়েছেন ৯৯৮৬। এখনও ৭,৫৩,৯৩০ নমুনা সংগ্রহ করা হয়েছে। পজিটিভি রেট ১.৩৫ শতাংশ। এখনও পর্যন্ত ৩,৪১,১৪৪ মানুষ দুটি ডোজের সম্পূর্ণ করেছেন। অন্যদিকে মিজোরামে ৩৯টি নতুন করে সংক্রামিত হয়েছে। দৈনিক পজিটিভ রেট ১০.১ শতাংশ। ৩৮৬ জনের রিপোর্ট পরীক্ষা করা হয়, তার মধ্যে ৩৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে, ফলে মোট সংক্রমণ ২,২৯,০৪৮। মৃত্যু সংখ্যা ৭০৩। নতুন করে কোনও মৃত্যুর খবর আসেনি। মিজোরামে সক্রিয় কেসের সংখ্যা ২৬১। সুস্থ হয়েছে ২,২৮,০৮৪। সুস্থতার হার ৯৯.৫৭ শতাংশ।আরও পড়ুন:
দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। সকলকে সচেতন থাকার নির্দেশ। বুধবার সব রাজ্যগুলিকে আন্তর্জাতিক উড়ানের উপরে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করো উপসর্গ দেখা গেলেই তাঁদের আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব রাজ্যকেই আরটি-পিসিআর পরীক্ষা বাড়াতে বলা হয়েছে। সেই সঙ্গে জেনম সিকোয়েন্সের উপরেও জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
.
আরও পড়ুন: