পুবের কলম, ওয়েবডেস্ক: বন্যায় বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫। ক্ষতিগ্রস্ত প্রায় ২২ জেলার ৬ লক্ষের বেশি মানুষ। অসম রাজ্য বিপর্যয় ম্যানেজমেন্ট অথরিটি (এসডিএমএ)-র রিপোর্ট অনুযায়ী শিলচরের কাছাড় জেলার একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বরপেটা, কাছাড়, দাড়াং, ধুবুড়ি, ডিব্রুগড়, ডিমা হাঁসাও, গোয়ালপাড়া, গোলাহাট, হাইলাকান্দি, হোজাই, জোরহাট, কামরূপ, কামরূপ মেট্রোপলিটন, কারবি, করিমগঞ্জ, লখিম্পুর, মুজুলি, মোরিগাঁও, নঁগাও, নলবাড়ি, সোনিতপুরা, উদলগুড়ি জেলার প্রায় ৬,৫০,৪০০ মানুষ ক্ষতির মুখে।
এর মধ্যে নঁগাও ৩.৫১ লক্ষ, কাছাড়ে দু লক্ষ, হোজাইতে ৪৪,৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত।আরও পড়ুন:

৮২,৫০৩ হেক্টর জমির ক্ষতি হয়েছে। ৮ টি জেলায় ৬৫৬ ত্রাণ ও বিতরণ শিবির খোলা হয়েছে। ৯০,৫৯৭ জনকে ত্রাণ শিবিরে সরানো হয়েছে।
এর মধ্যে রয়েছে ১৯,৫৫৫ জন শিশু। ৯টি জেলার ২,২৭,৫২৯ পশু ক্ষতির মুখে।আরও পড়ুন:

পুরোদমে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে সেনা, আধাসামরিক বাহিনী, বিপর্যয় মোকাবিলা জরুরি বাহিনী, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী, জরুরি সার্ভিস বিভাগ।
আরও পড়ুন:
প্রশাসনের তরফ থেকে দুর্গত এলাকায় ৪২৭৮.৪৫ কুইন্ট্যাল চাল, ডাল, নুন, ২৫৫৫.৯৭ লিটার সরষের তেল, ১২৩২.৪১ কুইন্ট্যাল গবাদি পশুর খাদ্য সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।