আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ১৭ জানুয়ারি থেকে ফের শুরু হতে চলেছে বাংলার শিক্ষার দূরাভাষ’ কর্মসূচি।1800 12328 23 প্যানেলে থাকা শিক্ষক-শিক্ষিকারা নির্দিষ্ট রুটিন মেনে ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করবেন।
আরও পড়ুন:
সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কল করতে পারবে টোল ফ্রি নম্বরে। বেলা দেড়টা থেকে সাড়ে চারটে পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা কল করে সমস্যা জানাতে পারবে। রবিবার ছাড়া সপ্তাহে রোজ ফোন করা যাবে।
আরও পড়ুন:
বেসরকারি স্কুলগুলোর অনলাইনে শিক্ষাব্যবস্থা চালু করলেও রাজ্যের সরকারি স্কুল গুলোর ক্ষেত্রে এখনো সে ব্যবস্থা করে ওঠা সম্ভব হয়নি। তবে ইতিমধ্যেই কিছু স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করলেও অনেক অভিভাবকদের পক্ষে স্মার্টফোন কিনে ওঠা সম্ভব হয়নি। সমস্যা আছে ইন্টারনেট সংযোগ নিয়েও।
তাই এবার নয়া উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার শিক্ষা গ্রহণের জন্য দরকার নেই স্মার্টফোন বা দ্রুত ইন্টারনেট ব্যবস্থা। ‘বাংলার শিক্ষার দূরাভাষ’ কর্মসূচিতে সাধারণ ফোনে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে পেয়ে যাবে বিভিন্ন পরামর্শ এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর।