পুবের কলম ওয়েব ডেস্কঃ মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
আগামী কয়েকদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। ৯৭ বছর বয়সী এই নেতার আগে থেকেই হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। এর আগে গত জানুয়ারির শেষ দিকে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুন:
তিনি করোনা বিরোধী ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮ সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে সে সময় ক্ষমতা গ্রহণের দু’বছর পর তিনি তার সরকারের পতন ঘটে।