০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অতিমারীর জের, ২ সপ্তাহের জন্য ঢাকায় স্থগিত হয়ে গেল অমর একুশে গ্রন্থমেলা

পুবের কলম ওয়েবডেস্কঃ ফেব্রুয়ারি মানেই অমর ২১, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা ভাষা শহীদদের। ফেব্রুয়ারি মানেই ঢাকায় ২১ শে এর বইমেলা। তবে করোনা কাঁটায় বিদ্ধ হয়ে আপাতত স্থগিত হয়ে গেল অমর ২১ গ্রন্থমেলা।আপাতত ২ সপ্তাহের জন্য শেখ হাসিনা সরকার স্থগিত করল অমর ২১ গ্রন্থমেলা। প্রতি বছর ঢাকায় ১ লা ফেব্রুয়ারি শুরু হয় এই বইমেলা। আজ বাংলাদেশ সংস্কৃতিমন্ত্রক এই ঘোষণা করেছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এই অমর ২১ গ্রন্থমেলায় ভারত বিভিন্ন দেশের প্রকাশকরা অংশ নেন। আন্তর্জাতিক মিলন মেলার রূপ নেয় এই মেলা।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আপাতত দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। বইমেলার পূর্ণ প্রস্তুতি রয়েছে বাংলা একাডেমির। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১ তারিখ থেকেই বইমেলা শুরু করা যেত। এমনটাই জানিয়েছেন সেদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সেখানে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বাংলা একাডেমি। মেলার স্টল তৈরির কাজও চলছিল। তবে পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহের জন্য আয়োজন স্থগিত করা হয়েছে।

সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অতিমারীর জের, ২ সপ্তাহের জন্য ঢাকায় স্থগিত হয়ে গেল অমর একুশে গ্রন্থমেলা

আপডেট : ১৬ জানুয়ারী ২০২২, রবিবার