পুবের কলম প্রতিবেদক: সুদীর্ঘ ৫৭ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে প্রগতিশীল ও মননশীল সাহিত্য পত্রিকা বুলবুল। এস এম সিরাজুল ইসলাম সম্পাদিত বৃহদাকার বুলবুল-এর ঈদ সংখ্যা আগামী রবিবার প্রকাশিত হতে চলেছে। বেলা ২টা ৩০ মিনিটে কলকাতা প্রেস ক্লাবে ওইদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ঈদ সংখ্যার।
আরও পড়ুন:
বুলবুল সাহিত্য পত্রিকার অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গণি, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম- এর সম্পাদক আহমদ হাসান ইমরান, বিশিষ্ট চিকিৎসক ও প্রাক্তন বিধায়ক ডা. আবুল কাশেম মোল্লা, ডা. প্রকাশ মল্লিক সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন বিভিন্ন জেলার কবি- সাহিত্যিকরা উপস্থিত থাকবেন।