আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিতানের ইংরেজি অনুবাদ। এছাড়াও ছোটদের জন্য লেখা বই এবং সমকালীন ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের তাঁর একাধিক বইও প্রকাশ হবে কলকাতা বইমেলায়।
আরও পড়ুন:
মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ।
আরও পড়ুন:
ত্রিদিববাবু জানান, “এই বছর কবিতা বিতানের ইংরেজি ভার্সান বেরোচ্ছে।
কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি বেরোবে।” এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুধাংশু দেও। তিনিও জানান, “বইমেলা হলেই ওনার নতুন বই বেরোয়। এই বছরও বেশ কিছু বই প্রকাশিত হবে। তবে মোট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এমনিতেও ওনার ১১২টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এই বছর আরও কিছু বই যুক্ত হবে।” এবারের কলকাতা বইমেলায় থিম কান্ট্রি স্পেন। কলকাতা বইমেলার পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে এবার।