১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ব্যর্থ বিরাট! সেঞ্চুরি নেই ২ বছরেরও বেশি

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিরাট কোহলির হল টা কি?  সিরিজের পর সিরিজ চলে যাচ্ছে, অথচ তার ব্যাটে নেই সেঞ্চুরি। দু’টো বছর হয়ে গেল বিরাট কোহলির ব্যাট থেকে বেরিয়ে আসেনি কোন শতক। শেষবার ২০১৯ সালের নভেম্বর মাসে ইডেন গার্ডেন্সে টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি। কিন্তু তারপর থেকে আর সেঞ্চুরি আসেনি বিরাটের ব্যাট থেকে। ২০২০’ র নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট এর একটি টেস্টেও ভালো রান পান নি বিরাট। ওই বছরই অস্ট্রেলিয়া সফরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন বিরাট। কিন্তু অ্যাডিলেডের সেই ম্যাচে তিনি ডাহা ব্যর্থ। শুধু তিনি নয় গোটা ভারতীয় টিম মুখ থুবড়ে পড়েছিল অ্যাডিলেডের সেই ম্যাচে।

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সেঞ্চুরি পান নি বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সেভাবে ঝলসে ওঠে নি তার ব্যাট। ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সেঞ্চুরি পাননি ক্যাপ্টেন বিরাট কোহলি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের প্রথম টেস্টে খেলেননি বিরাট। মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে রান পাননি বিরাট। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টেও ডাহা ফেল বিরাট কোহলি। প্রথম ইনিংসে ৩৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ২০ রানের গণ্ডিও পেরোতে পারলেন না। জনসনের বলে শরীর থেকে কিছুটা দূরে র বল খেলতে গিয়ে দক্ষিণ আফ্রিকা উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারত অধিনায়ক। মাত্র ১৮ রানে। এবারও ব্যর্থ সেঞ্চুরি পাওয়া থেকে। পরপর চারটি সিরিজে টেস্ট সেঞ্চুরি থেকে বহু দূরে থাকা বিরাট কোহলি পঞ্চম টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ ।

আরও পড়ুন: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু!

আরও পড়ুন: কলকাতায় আসছে ইনফোসিস, বিপুল চাকরির বার্তা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

শারীরিক অসুস্থতা নিয়ে পুনের হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, ‘বুকে সংক্রমণ’ জানাল চিকিৎসক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ব্যর্থ বিরাট! সেঞ্চুরি নেই ২ বছরেরও বেশি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার