পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মাস অতিবাহিত। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে ইউক্রেনের বন্দরনগরী মারিওপলের কথা। দুই পক্ষের সংঘর্ষে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই শহরে নিহত হয়েছেন বহু মানুষ।
এতদিন ধরে মারিওপলে রুশ সেনা ঢুকে থাকলেও জয় পাননি পুতিন। বারংবার যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে দিয়ে গিয়েছে মারিওপল। তবে অবশেষে সেই মারিওপলে বিজয় ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিগত দুদিন ধরেই বলা হচ্ছিল, রুশ বাহিনী হয়তো এবার শীঘ্রই মারিওপলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ তো দিন-তারিখ উল্লেখ করে বলেছিলেন, ২১ এপ্রিল মারিওপলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে রুশ বাহিনী। শেষপর্যন্ত তাই হল। মারিওপলে জয় ঘোষণা করল রাশিয়া। শেষ পর্যন্ত বিধ্বস্ত শহরটি থেকে কিছু অসামরিক নাগরিককে বেরিয়ে যেতে দেখা গেছে। মারিওপলে এখন আর ইউক্রেনের কোনও প্রতিরোধ অবশিষ্ট নেই। সেখানকার একটি ইস্পাত কারখানায় ২ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা আটক রয়েছেন। রুশ সেনারা তাদের অবরুদ্ধ করে রেখেছে বলে জানা গেছে। তবে এক বার্তায় ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, ‘মারিওপলের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে’। মারিওপলকে সফলভাবে মুক্ত করা হয়েছে- উল্লেখ করে পুতিন বলেন, ‘রুশ সেনাদের দৃঢ়তার জন্যই এটা সম্ভব হয়েছে। দেশের স্বার্থে ত্যাগ স্বীকারের জন্য তাদের ধন্যবাদ জানাই।’মারিওপল শহরের পতন,বিজয় ঘোষণা পুতিনের
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২২, ১৫:২৬
আরও খবর
মমতার জয়ের ‘ইচ্ছা’ ঘিরে কংগ্রেসে বাড়ল অস্বস্তি
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মূল মঞ্চে বসতে পারবেন ৫০০জন, শহর জুড়ে জায়েন্ট স্ক্রিন
ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে শহরের কয়েকটি ওয়ার্ডে পরিদর্শন হাওড়া পুর আধিকারিকদের
ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে শহরের কয়েকটি ওয়ার্ডে পরিদর্শন হাওড়া পুর আধিকারিকদের
বর্ষা এখন ঢের দেরি, শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ
বর্ষা এখন ঢের দেরি, শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ
রাতের শহরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ২ কিশোর বাইক আরোহীর
রাতের শহরে ট্রাকের ধাক্কায় মৃত্যু ২ কিশোর বাইক আরোহীর
শহরে এবার, বাস স্ট্যান্ড উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা, ঘোষণা ফিরহাদ হাকিমের
শহরে এবার, বাস স্ট্যান্ড উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা, ঘোষণা ফিরহাদ হাকিমের
উত্তরপূর্বে জেয়ের ব্যবধান, ভোট প্রাপ্তির হার কমেছে বিজেপির
উত্তরপূর্বে জেয়ের ব্যবধান, ভোট প্রাপ্তির হার কমেছে বিজেপির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩