পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট শেষ হতেই এবার জোর প্রস্তুতি চলছে দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোট নিয়ে। আগামী ২৯ এপ্রিল তথা বুধবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। ১৪২ কেন্দ্রে হবে নির্বাচন। প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট পর্ব।

ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। তাই এবার নির্বাচন কমিশনের নজর দ্বিতীয় দফার দিকে। সেখানেও অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। এই লক্ষ্যে দ্বিতীয় দফায় প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকছে বিপুল সংখ্যক বাহিনী।
সবমিলিয়ে শেষ দফায় কেন্দ্রীয় বাহিনী থাকছে ২ হাজার ২৩১ টি। যারমধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় বেশি বাহিনী মোতায়েন থাকবে কলকাতায়। 

নির্বাচন কমিশন সুত্রে জানা যাচ্ছে, কলকাতার পরেই বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পূর্ব বর্ধমানে। সেখানে ২৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

এছাড়া, আরও যেসমস্ত জায়গায় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেগুলি হল-

হুগলি গ্রামীণ: ২৩৪ কোম্পানি
 বারুইপুর পুলিশ জেলা: ১৬১ কোম্পানি
 বারাকপুর পুলিশ কমিশনারেট: ১৬০ কোম্পানি
 কৃষ্ণনগর পুলিশ জেলা: ১৫৮ কোম্পানি
 হাওড়া গ্রামীণ: ১৪৭ কোম্পানি
 ডায়মন্ড হারবার পুলিশ জেলা: ১৩৫ কোম্পানি
 রানাঘাট পুলিশ জেলা: ১২৭ কোম্পানি
 বসিরহাট পুলিশ জেলা: ১২৩ কোম্পানি
 সুন্দরবন পুলিশ জেলা: ১১৩ কোম্পানি
 বারাসত পুলিশ জেলা: ১১২ কোম্পানি
 হাওড়া পুলিশ কমিশনারেট: ১১০ কোম্পানি
 চন্দননগর পুলিশ কমিশনারেট: ৮৩ কোম্পানি
 বনগাঁ পুলিশ জেলা: ৬২ কোম্পানি
 বিধাননগর পুলিশ কমিশনারেট: ৫০ কোম্পানি
 আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট: ১৩ কোম্পানি

তালিকা থেকে স্পষ্ট সবচেয়ে কম সংখ্যায় বাহিনী মোতায়েন থাকবে আসানসোল দুর্গাপুরে। এছাড়াও, প্রতিটি কেন্দ্রের জন্য থাকছেন একজন করে জেনারেল অবজার্ভার। অর্থাৎ এই সংখ্যাটি হল ১৪২ জন। এছাড়াও থাকছেন, ৯৫ জন পুলিশ অবজার্ভার। প্রথম দফায় শান্তিপূর্ণ ভোটের জন্য শাসকের পাশাপাশি বিরোধী সকলেই নির্বাচন কমিশনের প্রশংসা করেছে। ফলে দ্বিতীয় দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।