আইভি আদক, হাওড়া: বিশেষভাবে সক্ষম মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান ঘিরে রীতিমতো তোলপাড়। মালদহের নিখিল সরকার চাকরির দাবিতে শনিবার ট্রেনে করে প্রথমে শিয়ালদহ এবং সেখান থেকে হুইল চেয়ারে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
আরও পড়ুন:
অবশ্য নিখিল সরকারকে হাওড়া ব্রিজেই আটকে দেন হাওড়া সিটি পুলিশের কর্তারা।
নিখিলের দাবি, বাম আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত বার বার সরকারের দ্বারস্থ হয়েও মেলেনি চাকরি। অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেও মেলেনি সাড়া। তাই চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে সুদূর মালদহের কৃষ্ণপুর থেকে নবান্নে উদ্দেশ্যে রওনা হন তিনি।