রুবায়েত মোস্তাফা, কোচবিহারঃ কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫ শয্যার আপগ্রেটেড পিকু(PICU-Paediatraic Intensive Care Unit) ওয়ার্ডের উদ্বোধন হল। বৃহস্পতিবার হাসপাতালে মাতৃমা বিভাগের মধ্যে ১৫ দিনের নতুন ইউনিটের উদ্বোধন করেন জেলা শাসক পবন কাদিয়ান। এদিনের এই পিকু ওয়ার্ডের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডাঃ সুশান্ত রাযü– সিএম ও এইচ (মুখ্য স্বাস্থ্য আধিকারিক) ডাঃ সুকান্ত ঘোষ– হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সুকুমার রায়– এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
জেলাশাসক পবন কাদিয়ান বলেন, কোচবিহারে আপগ্রেটেড পিকু ওয়ার্ডের জন্য আমরা গত কযেüক মাস ধরে চেষ্টা চালাচ্ছিলাম।
আজ থেকে পনেরো বেডের নতুন এই সুবিধা শুরু হল।আরও পড়ুন:
কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারাযüণ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপি ডাক্তার রাজীব প্রসাদ বলেন, 'সমস্ত রকম যন্ত্রপাতি সহযোগে আজ আমাদের ১৫ বেডের আপগ্রেডেড পিকু ওয়ার্ডের উদ্বোধন হল। যেখানে বাইপ্যাপ মেশিন ( Bi PAP) সিপ্যাপ মেশিন (C PAP)– –অক্সিজেন পাইপলাইন ইকোকার্ডিওগ্রাফি– ২৪ ঘন্টা ডাক্তার ফেসিলিটি– সব সুবিধা থাকবে। এবার কোচবিহার থেকে রোগী বাইরে স্থানান্তরিত হবে না।
এতদিন এখানে এসএন ইউসি যেটা ছিল সেটা লেভেল টু অবধি ছিল– এখন এসএনসিইউ লেভেল থ্রি'তে উঠল। আমরা দেখেছি বছরের দু'শোর মত রোগী এতদিন এখান থেকে রেফার হত।'আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পিকু বিভাগ চালু হওয়া এখানকার এসএনসিইউ বিভাগটি লেভেল টু থেকে লেভেল থ্রিতে উত্তীর্ণ হল। ১২ বছর পর্যন্ত শিশুদের সেখানে পরিষেবা দেওয়া হবে। আগে সংকটজনক শিশুদের বাইরে রেফার করা হত। এখন এখানেই সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে।