পুবের কলম, ওয়েবডেস্ক: রক্ষকই ভক্ষক। ১৮ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কর্মীদের মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়।
আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত নভেম্বর মাসে ওই কিশোরীকে গণধর্ষণ করে ওই তিন পুলিশ কর্মী বলে অভিযোগ।
তারপর লাগাতার তাঁকে যৌন নির্যাতন করা হত। ঘটনার কথা কাওকে বললে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত বলেও অভিযোগ। শনিবার রাতে তিন পুলিশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। তিনজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি।