পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির তার আধিপত্য বজায় রেখে চলেছে। কখনও কখনও প্রচণ্ড দাবদাহ-কখনও বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। আজও বৃষ্টি পিছু ছাড়ছে না। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে।
ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরেই ফের বৃষ্টিতে ভাসবে বঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।আরও পড়ুন:
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। আগামী ২৪ ঘন্টাতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
আজ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আগামী রবিবার আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এদিনের নিম্নচাপের প্রভাবে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
মঙ্গলবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কয়েক-পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে।আরও পড়ুন:
দক্ষিণে কচ্ছ মারাঠাওয়াড়া এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা জামশেদপুর ও বালাসোর এর ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।